হৃদয় তুমি কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

হৃদয় তুমি কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

 

হৃদয় তুমি কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

হৃদয় তুমি কবিতা

কবিতা: হৃদয় তুমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

 

হৃদয় তুমি কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

হৃদয়, তুমি সেই নারীকে ভালোবাস, তাই
আকাশের ঐ অগ্নিবলয় ভোরের বেলা এসে
প্রতিশ্রুতি দিয়ে গেছে অমেয় কাল হৃদয়সূর্য হবে
তোমার চেয়েও বেশি সেই নারীকে ভালোবেসে।
বাসুক;- তবু সবের চেয়ে আলোর কথা এই:
আমি তাকে সময়পরিক্রমার পথে আবছায়াতে দেখে
নিজের মূল্যে র’য়ে গেছে বলেই ভালোবাসি।
শরীর ঘেঁষে ভালোবাসে তবু তো অনেকে।

 

হৃদয় তুমি কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

কাজ-অকাজের ঠাসবুনোনির ফাঁকের থেকে আমি
দেখেছি আমায়, দেখেছি যেন বিকেলবেলার জলে
থমকে ভাসা মেঘের মতো নীলাকাশের পথে
থেমে আছে; অথবা থেমে চলে
জানি না মেঘ; ভালোবেসে অথবা কৌতূহলে
জানি না নারীসূর্য আমায় আলোকিত ক’রে
নিজের অস্তকক্ষে নেমে সূর্য-প্রক্রিয়ায়
চ’লে গেছে কাদের ভিতরে।

 

হৃদয় তুমি কবিতা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

যে যার নিজের বিহিত কাজে। সকলই ঠিক- এইরকমভাবে
সারাটি দিন আমার হৃদয় ব্যাপ্ত ক’রে রাখে।
স্বতই আমি যে গাল তিল যে হাত ভালোবাসি
রাত্রি হ’লে সেই হাত- সেই সুদূর হাত এখনও আমাকে
জানি না বিশ্ব-শৃঙ্খলাকে আঘাত ক’রে ভালোবাসে কি না;
সীমা সময় প্রকৃতি তাতে চূর্ণ হয়ে যেত;
সকলই তবু স্থির রয়েছে;- এই স্থিরতা তবু
তোমার আমার অজাত সব শিশুরও অভিপ্রেত।

আরও দেখুনঃ

মন্তব্য করুন