আজি এ নিশি, সখী, সহিতে নারি কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আজি এ নিশি, সখী, সহিতে নারি কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত রবীন্দ্র প্রতিভার প্রভাববলয়ের মধ্যে বিচরণ করেও যাঁরা বাংলা কাব্যগীতি রচনায় নিজেদের বিশেষত্ব প্রকাশ করতে সক্ষম হন, অতুল প্রসাদ ছিলেন তাদের অন্যতম।

আজি এ নিশি, সখী, সহিতে নারিকবিতা | অতুলপ্রসাদ সেন

আজি এ নিশি, সখী, সহিতে নারিকবিতা | অতুলপ্রসাদ সেন

আজি এ নিশি, সখী, সহিতে নারিকবিতা | অতুলপ্রসাদ সেন

আজি এ-নিশি, সখী, সহিতে নারি,
কেবলই পড়িছে মনে যমুনা বারি।

এমনি সোনার-তরী ভেসেছিল নভোপরি,
নাহিক শ্যামের তরী, নাহি বাঁশরী।

ছিল-গো সেদিন, সর্থী, হেন যামিনী !
আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু,
আছে নিশা, নাহি শুধু অভিসারী।

মিলন-মধুর নিশি আসিবে না আর ;
আজি এ চাঁদিনী ধরা, বিরহ বেদন-ভরা,
আকাশের গ্রহতারা শ্যামভিখারী।

আজি এ নিশি, সখী, সহিতে নারিকবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন