আমার বিদ্যুৎমাত্র আশা – জয় গোস্বামী অক্টোবর 6, 2026সেপ্টেম্বর 22, 2026 দ্বারা জয় গোস্বামী আমার বিদ্যুৎমাত্র আশা – জয় গোস্বামী আমার বিদ্যুৎমাত্র আশা তার দিকে, রাত্রি হলে, ধীরে ধীরে মুখ ঘুরিয়েছে মেঘের পিছনে রাখা পুরোনো কামান কালো, গোল গলা দিয়ে উঠে আসে অগ্নিরঙ থুতু– বহুজনে পোড়ানো সম্মান কে আমার লেখা শোনে? এও রক্তমাখা ভগবান!