আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা | অতুলপ্রসাদ সেন

আমি অলকে পরিতে পড়ে গেল মালা
তার পায়, ওগো, তার পায়।
আমি খেলিতে খেলিতে ভুলে গেনু খেলা ;
একি দায়, ওগো, একি দায়!

আমি পুকুর ভাবিয়া দেছিনু সাঁতার ;
বুঝি নাই, ওগো, বুঝি নাই ;
শেষে দেখি এ যে অকূল-পাথার
যত যাই, ওগো, যত যাই।

আমি যত করি দান, ততবার বলে,
“আরো চাই, ওগো, আরো চাই.”
শেষে আমার কুটীরে আমার লাগিয়া না
হি ঠাঁই, ওগো, নাহি ঠাঁই।

আমি অলকে পরিতে পড়ে গেল মালা কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন