আজকে আমরা আলোচনা করবো আমারে ভেঙ্গে ভেঙ্গে করছে তোমার তরী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

আমারে ভেঙ্গে ভেঙ্গে করছে তোমার তরী কবিতা | অতুলপ্রসাদ সেন

আমারে ভেঙ্গে ভেঙ্গে করছে তোমার তরী ;
যাতে হয় মনোমত তেমনি করে লওহে গড়ি
এ তরুতে নাই ফুল ফল,
শিকড় গুলি বাড়ছে কেবল ;
দিয়ে আঘাত জীবন-মূলে,
লওহে তারে ছিন্ন করি।
শক্ত তারে করবে বলে,
ফেলে রেখো রৌদ্রে জলে ;
পুড়িয়ে তারে কোরো বাঁকা,
যখন তুমি গড়বে তরী।
যাদের ধন আছে অপার
সোনার নায়ে কোরোহে পার;
আমার বুকে করিও পার
যাদের নাইকো পারের কড়ি
তোমার ঐ মাঝ গাঙ্গে
এ তরীটী যদি ভাঙ্গে,
তবে সে অতল তলে
আমায় কুড়িয়ে নিও, হে শ্রীহরি!
