আমি কি দেখিব তোমায় হে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমি কি দেখিব তোমায় হে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয় এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

 

আমি কি দেখিব তোমায় হে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমি কি দেখিব তোমায় হে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমি কি দেখিব তোমায় হে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আমি কি দেখিব তোমায় হে!
তোমার সকলই সুন্দর হে–অতি সুন্দর!
তব চরণ সুন্দর, বরণ সুন্দর, সুন্দর তব নয়ন ;
তুমি দাঁড়ায়ে সুন্দর, বসিয়া সুন্দর, সুন্দর তব শয়ন ;
তব গমন সুন্দর, থমক সুন্দর, সুম্দর তব আলস ;
তব গরব সুন্দর, অশ্রু সুন্দর, সুন্দর হাসি-বিকাশ ;
তব রচন সুন্দর, বচন সুন্দর, সুন্দর তব গীতি ;
তব মরম সুন্দর, সরম সুন্দর, সুন্দর তব ভীতি !

আমি কত দেখিব তোমায় হে!
তুমি সকল সময়ে মধুর–অতি মধুর!
তুমি দিবসে মধুর, নিশীথে মধুব, মধুর তুমি স্বপনে ;
তুমি বিপদে মধুর, বিষাদে মধুর, মধুর যবে ভরসা ;
তুমি স্বজনে মধুর, বিজনে মধুর, মধুর তুমি গোপনে ;
তুমি শরতে মধুর, হরষে মধুর, মধুর যবে বরষা ;
তুমি সোহাগে মধুর, কলহে মধুর, মধুর যবে অভিমান ;
তুমি মিলনে মধুর, বিরহে মধুর মধুর যবে ভাঙ্গাপ্ৰাণ !

 

আমি কি দেখিব তোমায় হে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

মন্তব্য করুন