আজকে আমরা আলোচনা করবো ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব-সাথে
যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক-মাথে।
যে পথে কাননে আসে ফুলদল,
যে পথে কমলে পশে-পরিমল,
যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে।—
আমি সেই পথে যাব-সাথে।
যে পথে বধূরা যমুনার কূলে
যায় ফুল হাতে প্রেমের দেউলে,
যে পথে বন্ধু বন্ধুর দেশে চলে বন্ধুর সাথে।—
আমি সেই পথে যাব-সাথে।
যে পথে পাখিরা যায় গো কুলায়,
যে পথে তপন যায়-সন্ধ্যায়,
সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে।
