আজকে আমরা আলোচনা করবো আর কত কাল থাকব বসে দুয়ার খুলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আর কত কাল থাকব বসে দুয়ার-খুলে কবিতা | অতুলপ্রসাদ সেন

আর কত কাল থাক্ ব বসে দুয়ার খুলে, —-
বঁধু আমার
তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে?
বঁধু আমার!
বাহিরের উষ্ণবায়ে মালা যে যায় শুকায়ে,
নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর যায় ফুরায়ে ;
শুধু ডোরখানি হায় কোন্ পরাণে তোমার গলায় দিব তুলে?
—- বঁধু আমার!
হৃদয়ের শব্দ শুনে, চমকি ভাবি মনে,
ঐ বুঝি এল বঁধু ধীরে মৃদুল চরণে ;
পরাণে লাগ্ লে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে ;
—- বঁধু আমার!
বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল,
কত যে মনের আশা মন মাঝে রহিল ;
কি লয়ে থাক্ ব বল, তুমি যদি রইলে ভুলে?
—- বঁধু আমার!
