কেন যে গাহিতে বলে, জানে না জানে না তারা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কেন যে গাহিতে বলে, জানে না জানে না তারা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

কেন যে গাহিতে বলে, জানে না জানে না তারা কবিতা

 

কেন যে গাহিতে বলে, জানে না জানে-না তারা কবিতা

 

কেন যে গাহিতে বলে, জানে না জানে না তারা কবিতা

 

কেন যে গাহিতে-বলে, জানে না, জানে-না তারা ;
সে সুরে গাহিতে চাহি আমি যে সে সুরহারা !

যে সুরে শিশুরা হাসে, যে সুরে ফুল বিকাশে,
যে সুরে প্রভাতে পাখী বরষে অমৃত-ধারা !

যে সুরে নাচে পতঙ্গ, যে সুরে নাচে তরঙ্গ,
যে সুরে নাচে গগনে, ঘুরে ঘুরে শশীতারা !

সংসারের পোষা-পাখী, জীবন-পিঞ্জরে থাকি,
শিখেছি শেখান কথা, তাই গেয়ে হই সারা।

যে কাননে মোর বাসা, ভুলে গেছি তার ভাষা,
শেখা কাঁদা, শেখা হাসা, জানিনে গো তাহা ছাড়া!

 

কেন যে গাহিতে বলে, জানে না জানে না তারা কবিতা

মন্তব্য করুন