আজকে আমরা আলোচনা করবো কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর কবিতা

কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর?
কেন গো জাগালে প্রেম পরাণ-আমার?
পশিয়া এ-অন্তরের অন্তঃপুরে
কেন গো ডাকিলে মোরে মোহন সুরে?
চলিয়া যাইবে যদি ফেলিয়া দূরে,
কেন গো ভাঙ্গিলে তবে সরম আমার
তোমার দেশের আমি নাহি জানি পথ ;
কোথা গেলে, হায় মম পুরে মনোরথ ;
পরাইয়া ফুলদল আমার কেশে,
চাহিয়া আমার প্রাণে মধুর হেসে,
করিয়াছ বিদেশিনী আপন-দেশে ;
কেমনে হইব পার এ বিরহ অপার?
