আজকে আমরা আলোচনা করবো খাঁচার গান গাইব না আর খাঁচায় বসে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন।

খাঁচার গান গাইব না আর খাঁচায় বসে কবিতা

খাঁচার-গান গাইব না-আর খাঁচায় বসে ;
কণ্ঠ আমার রবে না আর পরের বশে।
সোনার শিকল দে রে খুলি ;
দুয়ার খানি দে রে তুলি ;
বুকের জ্বালা যাব ভুলি,
মেঘ-পরশে, শীতল মেঘের পরশে
পাক্ বে-নীচে ধরার ধূলি ;
ভুল্ ব পরের বচনগুলি ;
বল্ ব আবার আপন বুলি,
মন হরষে, আপন মনের হরষে।
