ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা

 

ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা

 

ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা

 

ক্ষমিও, হে শিব! আর না-কহিব
—“দুঃখ বিপদে ব্যর্থ জীবন মম” |

মৃত্তিকা বলে-মোরে “ওরে মূঢ় নর!
“হৃদয়-আঘাতে তব কেন এত ডর?
“দীর্ণ মম বক্ষ যত আঘাত যত খর
“শস্য সুফল তত ততই শ্যাম মনোরম”।

আকাশ বলে মোরে “আমি কাঁদি যবে
“হাসে বসুন্ধরা ফুল্ল বিভবে ;
তোমারও নয়ন বারি বিফল না হবে
“শুষ্ক জীবনে তব ফুটিবে ফুল অনুপম”।

 

ক্ষমিও, হে শিব! আর না কহিব কবিতা

মন্তব্য করুন