আজকে আমরা আলোচনা করবো তখনি তোরে বলেছিনু মন কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

তখনি তোরে বলেছিনু মন কবিতা

তখনি তোরে বলেছিনু-মন,
যাস্ নে রে তুই এ বিপথে, মান্ লিনি তখন
কাঁটার-ভয়ে ছাড়লি সুপথ,
সুগম ভেবে ধরলি বিপথ,
ছ’জনায় তোর পথের সম্পদ
করিল হরণ।
সাথের সাথী ভাব্লি যারা,
কোথায় এখন রইল তারা?
এবে বিজন বনে পথহারা
সজল নয়ন।
দুঃখের-বোঝা লয়ে শিরে,
চল্ রে ভোলা, চল্ রে ফিরে,
ভরসা তোর এ তিমিরে
হরির চরণ।
