আজকে আমরা আলোচনা করবো তব চরণতলে সদা রাখিয়ো মোরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন।

তব চরণতলে সদা রাখিয়ো মোরে কবিতা

তব চরণতলে-সদা রাখিয়ো মোরে ;
দীনবন্ধু করুণাসিন্ধু, শান্তি-সুধা দিয়ো চিত্ত-চকোরে।
কাঁদিছে চিত “নাথ” “নাথ” বলি
সংসার-কান্তারে সুপথ ভুলি ;
তোমার অভয় শরণ আজি মাগি—
দেখাও পথ আজ তিমিরে।
মন্দ ভালো মম সব তুমি নিয়ো,
দুঃখী-জন-হিত সাধিতে দিয়ো ;
হে নারায়ণ, দীন রূপে আসিয়ো,
বাঁধিয়ো সবে মম প্রেমভোরে।
