অমরতার কথা কবিতা | অরুণ মিত্র

আজকে আমরা আলোচনা করবো অমরতার কথা কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অরুণ-মিত্র।

অরুণ মিত্র

১৯০৯ সালের ২ নভেম্বর অধুনা বাংলাদেশের যশোর শহরে কবি অরুণ-মিত্র জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হীরালাল মিত্র ও মায়ের নাম যামিনীবালা দেবী। অল্পবয়সেই অরুণ-মিত্র কলকাতায় চলে আসেন। কলকাতার বঙ্গবাসী স্কুলে তার শিক্ষাজীবনের সূত্রপাত ঘটে। ১৯২৬ সালে এই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

অমরতার কথা কবিতা | অরুণ মিত্র

 

অমরতার কথা কবিতা | অরুণ মিত্র

 

অমরতার কথা কবিতা | অরুণ মিত্র

 

বাসনগুলো এক সময়ে জলতরঙ্গের মতো বেজে উঠবে |
তার ঢেউ দেয়াল ছাপিয়ে পৃথিবাকে ঘিরে ফেলবে |
তখন হয়তো এই ঘরের চিহ্ন পাওয়া যাবে না |
তবু আশ্চর্যকে জেনো |
জেনো এইখানেই আমার হাহাকারের বুকে গাঢ় গুঞ্জন ছিল।
আমার বদ্ধ বাতাসে যে-গান পাষাণ হ’য়ে থাকে তা ভেঙে ছিটিয়ে পড়ুক,
কল্পনার স্বর সমুদ্র হোক এই আশায় আমি অথই |
অবিশ্রাম অনুরণনে পাঁচিল ধ্ব’সে যাবে, কলরোলে ভিটেমাটি তলাবে |

তখন ঘূর্ণির পাকে বুঝে নিয়ো কাথায়
সেই বিন্দু যেখান থেকে জীবন ছড়িয়ে পড়লো মৃত্যুর গহ্বরে |
কাঠকুটো আসবাব আবার বন্য হ’য়ে উঠবে ।
ওরা কচি পাতার ঝিলমিল মুড়ে ঝিমোয়,
ভিতরে-ভিতরে কোথায় হারিয়ে থাকে অঙ্কুরের ঝাপটানি |
তবু সূর্য ডুবলে আমার চোখে বার-বার ঘনিয়ে আসে বন |
ওরা আবার বন্য হ’য়ে উঠবে |
আমার ছাত দেয়াল মেঝের শূণ্যতা ভ’রে অরণ্য জাগবে |
সবুজের প্রতাপে এই শুকনো কাটামো পূর্ণ হবে |
সেই ধ্বংসের গহনে খুঁজে নিও আমার বসতি,
সেখানে পোড়ামাটি-ইটের ভিতরে রস ছিলো অমৃতের মতো |

 

অমরতার কথা কবিতা | অরুণ মিত্র

মন্তব্য করুন