বিড়ম্বনা কবিতা | অরুণ মিত্র

আজকে আমরা আলোচনা করবো বিড়ম্বনা কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অরুণ মিত্র।

অরুণ মিত্র

অরুণ মিত্র (২ নভেম্বর, ১৯০৯ – ২২ অগস্ট, ২০০০) রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি। তিনি ও ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হিসাবে খ্যাতিমান ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন অধ্যাপক।  তাঁর কাব্যগ্রন্থের নাম : প্রান্তরেখা (১৯৪৩), উৎসের দিকে (১৯৫৭), ঘনিষ্ঠ তাপ (১৯৬৩), মঞ্চের বাইরে কাটিতে (১৯৭০), শুধু রাতের শব্দ নয় (১৯৭৮), প্রথম পলি শেষ পাথর (১৯৮০), শ্রেষ্ঠ কবিতা (১৯৮৫)।

বিড়ম্বনা কবিতা | অরুণ মিত্র

 

বিড়ম্বনা কবিতা | অরুণ মিত্র

 

বিড়ম্বনা কবিতা | অরুণ মিত্র

 

শেষ বর্ষায় মরা গাঙে দেখি এল প্লাবন |
আজকে তোমার অধরে হাসির ভরা জোয়ার
গ্রীষ্মের জ্বালা বিছানো যে-মুখে প্রতি রেখায়
ফুটল সেখানে ঘন আনন্দ রস-মধুর।

বহুকাল পরে প্রথম প্রেমের লাগে আমেজ,
নব অনুরাগে তোমার শরীর লীলাকমল
অপাঙ্গে আজ অভ্যর্থনা রবাহূতের,
কলকাকলিতে ভরালে ঘরের চাপা বাতাস

এই যে আমার কণ্ঠে জড়ালে কর-ভূষণ!
আমি যেন দিগ্বিজয়ী, আমায় পারিতোষিক
দিলে বহুমালা | অতলস্পর্শ মায়া তোমার |
আশ্লেষে দিতে চাও অতীতের ক্ষতিপূরণ |

গভীর তোমার ফল্গু-প্রেমের ধারা উছল :
ধন্য আমার দীর্ঘ বেকার দশা মোচন।
পাগলা বাঁশিতে চমকাও কেন? করা কী আর?
আসলো বোমারু—নীচের তলায় চল পালাই |

 

বিড়ম্বনা কবিতা | অরুণ মিত্র

মন্তব্য করুন