আমদের আজকের আলোচনার বিষয় আবদুল গনি হাজারী প্রকাশিত গ্রন্থসমূহ।
আবদুল গনি হাজারী সম্পর্কে কিছু তথ্যঃ-
আবদুল গনি-হাজারী (১২ জানুয়ারি, ১৯২১ – ১৯৭৬) ছিলেন একজন বাঙালি কবি ও সাংবাদিক। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে ইউনেস্কো পুরস্কার ও ১৯৭২ সালে বাংলা একাডেমি-পুরস্কার এবং সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯০ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।
আবদুল গনি-হাজারী ১৯২১ সালের ১২ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার সুজানগর উপজেলার নয়াগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিএ (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিষয়ে এমএ শ্রেণিতে পড়াশুনা করলেও ডিগ্রি অর্জন করেন নি |

আবদুল গনি-হাজারী প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কাব্য
-
সামান্য ধন (১৯৫৯)
-
কতিপয় আমলার স্ত্রী
-
সূর্যের সিঁড়ি (১৯৬৫)
-
জাগ্রত প্রদীপ (১৯৭০)

অনুবাদ গ্রন্থ
-
স্বর্ণগর্দভ (১৯৬৪)
-
ফ্রয়েডের মনঃসমীক্ষা (১৯৭৫)
রম্যরচনা
-
কালপেঁচার ডায়েরী (১৯৭৬)

সম্মাননা
-
কতিপয় আমলার স্ত্রী কাব্যের জন্য ইউনেস্কো পুরস্কার (১৯৬৪)
-
কাব্যসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি-পুরস্কার (১৯৭২)
-
সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক