আমদের আজকের আলোচনার বিষয় আবিদ আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ।
আবিদ আজাদ সম্পর্কে কিছু তথ্যঃ-
আবিদ-আজাদ বাংলা ভাষার একজন আধুনিক কবি। তিনি বাংলাদেশের বিংশ শতাব্দীর কবিতার ইতিহাসে সত্তর দশকের সঙ্গে চিহ্নিত। তার কবিতা লিরিকধর্মী, অনুচ্চকণ্ঠ এবং চিত্রময়। তিনি শিল্পতরু সাহিত্য পত্রিকার প্রকাশক ছিলেন।১৯৫২ খ্রিষ্টাব্দের ১৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার চিকনিরচরে তিনি জন্মগ্রহণ করেন। সত্তরের কালপর্বে কবিতার ভুবনে আবিদ-আজাদের (১৯৫২-২০০৫) আবির্ভাব। প্রথম কাব্যগ্রন্থ ঘাসের ঘটনা (১৯৭৬) প্রকাশের সঙ্গে সঙ্গেই তরুণতম কবি হিসেবে পাঠক ও বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। ষাটের দশকের সংগ্রাম, সংঘাত, আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ সত্তরের কবিদের মানস-গঠনে ক্রিয়াশীল ছিল। তিনি সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’র সম্পাদক ছিলেন।

আবিদ আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
প্রকাশিত গ্রন্থাদি
-
ঘাসের ঘটনা (১৯৯৬)
-
আমার মন কেমন করে (১৯৮০)
-
বনতরুদের মর্ম (১৯৮২)
-
শীতের রচনাবলি (১৯৮৩)

-
কবিতার স্বপ্ন (১৯৮৩)
-
আমার স্বপ্নের আগ্নেয়াস্ত্রগুলি (১৯৮৭)
-
ছন্দের বাড়ি ও অন্যান্য কবিতা (১৯৮৭)
-
তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে? (১৯৮৮)
-
আমার কবিতা (১৯৮৯)
-
আবিদ-আজাদের কবিতা (১৯৯১)
-
আরো বেশি গভীর কুয়াশার দিকে (১৯৯৩)
-
আমার অক্ষমতার গল্প (১৯৯৮)
-
খেলনাযুগ ও অন্য একুশটি কবিতা (২০০০)
-
রূপকথা (১৯৯৭)

-
কাকতাড়ুয়া (২০০০) (উপন্যাস)
-
আমেরিকা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না (২০০৫)