আজকে আমরা আলোচনা করবো কথা কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অরুণ মিত্র।
অরুণ মিত্র
অরুণ মিত্র ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হিসাবে খ্যাতিমান ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন অধ্যাপক। তাঁর কাব্যগ্রন্থের নাম : প্রান্তরেখা (১৯৪৩), উৎসের দিকে (১৯৫৭), ঘনিষ্ঠ তাপ (১৯৬৩), মঞ্চের বাইরে কাটিতে (১৯৭০), শুধু রাতের শব্দ নয় (১৯৭৮), প্রথম পলি শেষ পাথর (১৯৮০), শ্রেষ্ঠ কবিতা (১৯৮৫)।

কথা কবিতা | অরুণ মিত্র

সহজ বলার ছিল যেমন নিশ্বাস |
ক্ষেতে মাঠে জল পড়তে অঙ্কুরেরা হেসে
মাথা নাড়ল একসঙ্গে, আমাকে আকাশ দেখাল,
দেখাল মেঘ, নীল পরিবেশে
যখন বাতাসে ডানা মেলে বুনো হাঁস
উড়ে গেল, টুপটাপ শান্তিকণা শেষে
আমার মুখেও লাগল, ঘাসজমি জুড়ে
ঘন্টা বাজল শিশুদের, খেলার দুপুরে
তখনই আমার কথা উত্স থেকে জেগে
বৃষ্টি রোদ অপাপের সমান্তরালের
পথ ধরল। আমি সেই নদীস্রোতোবেগে
আমাকে ঢাললাম অমনি টের পেলাম বেড়
চোরা পাথরের | এক কুটিল প্ৰণালী
কথা ভাঙে, বুক খেলে বাঁকা চতুরালি।
