আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

“আমারে এ আঁধারে এমন করে চালায় কে গো?
আমি দেখ্‌ তে নারি, ধর্ তে নারি, বুঝ তে নারি কিছুই যে গো

নয়নে নাহি ভাতি, মনে হয় চিররাতি,
মনে হয় তুমি আমার চিরসাথী ;
একবার জ্বালিয়ে বাতি, ঘুচিয়ে রাতি
নয়ন তরে দেখা দে গো!
(এই রাতকানারে ) নয়ন ভরে দেখা দে গো!

কাঁদায়ে কাঁটার ক্লেশে, কঠিন এই পথের শেষে
না জানি নিয়ে যাবে কোন বিদেশে।
একবার ভালবেসে, কাছে এসে
কানে কানে বলে দে গো,
(এ কালারে ) কানে কানে বলে দে গো!

হয়েছিস্ যদি সাথে, দারুণ এ আঁধার রাতে,
ক্লান্ত মোরে চালিয়ে নে যা হাতে হাতে।
হস্ত আমার হলেও শিথিল, তুই আমারে ছাড়িনে গো!
(তোর পায়ে পড়ি) তুই আমারে ছাড়িনে গো!

আমারে এ আঁধারে এমন করে চলার কে গো কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন