ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা | অতুলপ্রসাদ সেন

ওগো, আমার নবীন-সাথী! ছিলে তুমি কোন্ বিমানে?
আমার সকল হিয়া মুঞ্জরিছে তোমার ঐ করুণ গানে!

জগতের গহন বনে,
ছিনু আমি সঙ্গোপনে ;
না জানি কি লয়ে মনে,
এলে উড়ে আমার পানে!

লয়ে তব মোহন বরণ,
আমার শুষ্ক ডালে রাখ্ লে চরণ;
আজ আমার জীবন মরণ
কোথা আছে কে বা জানে!

ঝরে গেছে সকল আশা,
ফোটে না আর ভালবাসা,
আজ তুমি বাঁধ লে বাসা
আমার-প্রাণে, কোন্ পরাণে?

ওগো, আমার নবীন সাথী! ছিলে তুমি কোন বিমানে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন