আমি কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

আমি কবিতা
কবিতা: আমি কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

রাতের বাতাস আসে
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হ’য়ে ওঠে
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিনগুলো ছিলো মিশর-নীলিমার মতো।
তার তৎপর হাত জেগে রয়েছে সৃষ্টির
অনাদি অগ্নিউৎসের প্রথম অনলের কাছে আজো
সমস্ত শরীর আকাশ রাত্রি নক্ষত্র উজ্জ্বল হ’য়ে উঠছে তাই,
আমি টের পাই সেই নগ্ন হাতের গন্ধের
সেই মহানুভব অনিঃশেষ আগুনের
রাতের বাতাসে শিখা-নীলাভ এই মানবহৃদয়ের
সেই অপর মানবীকে।

সমস্ত নীলিমা- সময়- প্রেম কী উদার অনল সংঘর্ষময়ী বাসনা
মহনীয় অগ্নিপরিধির অন্তহীন কারুশিল্প সংগীতে লীন,
সেই নারীর গুঞ্জরণ শুনছি আমি
আমার গানে হৃদয় বিকম্পিত হ’য়ে উঠছে তার,
কোথাও মৃত্যু নেই- বিরহ নেই
প্রেম সেতুর থেকে সেতুলোকে-
চলছে- জ্বলছে দ্যাখো। এলো আলো
গতির গলিতশরীরী আগুনের;
কোথাও প্রয়াসের শেষ নেই- আমি গতিবহ্নি, হে তপতীলোক,
হে অন্ধকার-
হে বিরাট অন্তরীক্ষ অগ্নি।
আরও দেখুনঃ