কোথা হে ভবের কাণ্ডারি কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কোথা হে ভবের কাণ্ডারি কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

কোথা হে ভবের কাণ্ডারি কবিতা

 

কোথা হে ভবের কাণ্ডারি কবিতা

 

কোথা হে ভবের কাণ্ডারি কবিতা

 

কোথা হে ভবের কাণ্ডারি।
একা আমি জীবন-তরী বাইতে নারি।

ভেবেছিনু নাইবা-এলে, (ওহে ভবনদীর মাঝি।)
যাব চলে আপন পালে
—অবহেলে।

এখন মাঝ-গাঙ্গেতে টুট্ ল দড়ি, ভাঙ্গা নায়ে  উঠল বারি।
( হে কাণ্ডারি! ভাঙ্গা নায়ে উঠ্ ল বারি )
( আমি দেখি নাই হে ভাঙ্গা নায়ে উঠ্ ল বারি )

আজি-এই বিপদকালে, ( ওহে কাল খেয়ার মাঝি!  )
এস তুমি আমার হালে,
আমার পালে।

তোমার টানের তানে নূতন গানে — আমি শুধু গাইব সারি’
( হে কাণ্ডারি! আমি শুধু গাইব সারি )
( তুমি নাও চালাবে, আমি শুধু গাইব সারি )
( চাহি ঢেউয়ের পানে অভয় প্রাণে গাইব সারি )

 

কোথা হে ভবের কাণ্ডারি কবিতা

মন্তব্য করুন