এত হাসি আছে জগতে তোমার—বঞ্চিলে শুধু মোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এত হাসি আছে জগতে তোমার—বঞ্চিলে শুধু মোরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

এত হাসি আছে জগতে তোমার---বঞ্চিলে শুধু মোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এত হাসি আছে জগতে তোমার—বঞ্চিলে শুধু মোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এত হাসি আছে জগতে তোমার---বঞ্চিলে শুধু মোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

এত হাসি আছে জগতে তোমার—বঞ্চিলে শুধু মোরে!
বলিহারি, বিধি, বলিহারি যাই-তোরে!

হাসিব, হাসাব–এই মনে লয়ে রচিলাম কত গান ;
সেই গানে আমি কাঁদিলাম কত, কাঁদালেম কত প্ৰাণ ;
যে ডোরে সবার হয় মালা গাঁথা–দিলি ফাঁসি সেই ডোরে!
বলিহারি, বিধি, বলিহারি যাই-তোরে!

আমিও ত কত সুখের-আশায় আশার ভেলায় ভেসেছি ;
আমিও ত কত সেই বাঁশী শুনি যমুনার কুলে এসেছি;
কোথা শ্যাম রায়, যার লাগি হায় রহিতে নারিনু ঘরে?
বলিহারি, বিধি, বলিহারি যাই-তোরে!

বুঝেছি তোমার মধুর মুরলী বাজিবে না মোর তরে ;
এস, ঘনশ্যাম, তোমার রুদ্র দণ্ড লইয়া কবে ;
লয়ে যাও মোরে, হে চিরবিরাম, তোমার রথের পরে!
বলিহারি, বিধি, বলিহারি যাই-তোরে!

এত হাসি আছে জগতে তোমার---বঞ্চিলে শুধু মোরে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন