এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ-সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ-সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ-সেন

 

এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

এনেছি, হে-বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে
গুপ্ত অর্ঘ্য মোর ; অন্ধ আঁধারে সঞ্চিত
সুগন্ধ কুসুম, লক্ষ মাগ-সুরক্ষিত
কন্টক-কেতকী— লহ তারে নাগ-নাথ!

একী বিশ্বেশ্বর! কেন বহে অশ্রুধার
ত্রিনেত্রে তোমার? পড়েছে কি মনে
শিবশূন্য দক্ষযজ্ঞে সতীর ক্রন্দন,
লাঞ্ছিত প্রেমের সেই চরম আহুতি?

জেগেছে কি পূর্বস্মৃতি, হে রুদ্র সন্ন্যাসী,
তোমার সে প্রণয়ের প্রলয়-নর্তন?
জাগিল কি মনে পার্বতীর প্রেমালাপ
মানস-সরসী-তটে নির্জন কৈলাসে?
লহ তবে, হে বৈরাগি, জাহ্নবীর তীরে
এ দীনের মহাদান পূত নেত্র-নীরে।

 

এনেছি, হে বিশ্বনাথ, এ সুপ্ত নিশীথে কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন