আজকে আমরা আলোচনা করবো ওহে জগতকারণ! এ কি নিয়ম তব কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়।এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

ওহে জগতকারণ! এ কি নিয়ম তব কবিতা | অতুলপ্রসাদ সেন

ওহে জগতকারণ! এ কি নিয়ম তব?
এ কি মহোৎসব, এ কি মিলন নব?
গ্রহ ডাকিয়া গ্রহে-মিলন মাগে,
অণু অণুরে ডাকে চির অনুরাগে।
হৃদয় হৃদয়ে ডাকে প্রেম সোহাগে,
অখিল নিখিল ভরা এ কি আহ্বান-রব?
সে নিয়মে জীবগণ সুখদুঃখ অন্ধ ;
প্রেমপারিজাতে, প্রভু! এ কি মকরন্দ?
দুইটী অন্তর তাই দুরান্তর হতে,
করিছে শপথ-আজ মিলি এক সাথে,
প্রেম হইবে রথী জীবনের রথে,
তুচ্ছ দৈন্য, অতি তুচ্ছ বিভব”।
