এ পৃথিবী রুক্ষ বড় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এ পৃথিবী রুক্ষ বড় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এ পৃথিবী রুক্ষ বড় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ পৃথিবী রুক্ষ বড়

কবিতা: এ পৃথিবী রুক্ষ বড়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এ পৃথিবী রুক্ষ বড় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ-পৃথিবী রুক্ষ বড়- (আলো থেকে অন্ধকার)- কথা কাজ শব্দ উচ্ছৃঙ্খল
ধ্বনিতেছে বার-বার;- যত বার পথ ছেড়ে যেতে চাই স্বপ্নের বিপথে
শিশু কাঁদে, শালিখ ঝগড়া করে, ঝিঁঝি ডাকে, পায়দল তরুণের দল
কোলাহল করে শুধু, স্বপ্নের সৌন্দর্য আমি হৃদয়ে পাই না কোনও মতে
আমি চাই কোনও নীল পাহাড়ে চিনার-বনে ব’সে র’ব ছায়ার ভিতরে
সেখানে পাখিও নাই, পাখিরে ডাকিও নাই,- কেবল শিশির শব্দ করে-

 

এ পৃথিবী রুক্ষ বড় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সেখানে তোমার রূপ- পৃথিবীর ধুলো-রক্তে ভালো ক’রে চিনি নাই যাহা
ভালো ক’রে দেখি নাই- চোখ বুজে সেইখানে শান্ত নীল স্বপ্নের নির্জনে
নীলাভ ঝাউয়ের বনে তোমার মুখের রূপ দেখিব অনন্তকাল, আহা,
তোমারে চেয়েছি আমি কত দিন- আতার ক্ষীরের মতো কবে তুমি মনে
উথলিবে; আমি তাই পাহাড়ে চিনার-বনে ব’সে র’ব ছায়ার ভিতরে
সেখানে পাখিও নাই, পাখিরে ডাকিও নাই,- কেবল শিশির শব্দ করে।

 

মন্তব্য করুন