এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে।

এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা | অতুলপ্রসাদ সেন

এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা | অতুলপ্রসাদ সেন

এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা | অতুলপ্রসাদ সেন

এ মধুর রাতে বল কে বীগা বাজায়?
আপন রাগিণী আপন মনে গায়।

নাচিছে ‘চন্দ্ৰমা সে গীত-ছন্দে,
গ্রহ গ্রহে ঘিরি মাচে আনন্দে,
গোপন গানে হেন কে সবে মাতায়?

যাঁর যন্ত্রে হেন মোহন তন্ত্র,
যাঁর কণ্ঠে হেন মোহন মন্ত্ৰ,
না জানি সুন্দর সে কি শোভায়

কোথা সে-বীণা, কোথা সে বাণী,
কোথা সে শতদল ফোটে না জানি;
প্রাণ মরাল চাহে ভাসিতে তাঁর পায়!

এ মধুর রাতে বল কে বীণা বাজায় কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন