আজকে আমরা আলোচনা করবো এবার আসিলে তুমি সুন্দর বেশে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি।গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮।

এবার আসিলে তুমি সুন্দর বেশে কবিতা | অতুলপ্রসাদ সেন

এবার আসিলে তুমি সুন্দর বেশে,
পরান-কাঁপিছে তাই ত্রাসে হরষে।
এলে না কাজল-ঝড়ে,
অশনি-বাহন-‘পরে ;
আসিলে কুসুম-রথে মধুর হেসে—
সুন্দর বেশে।
পরিলে কি ছদ্ম সাজ?
হাসিতে কি মাহি বাঁশি?
কাঁদাতে কি এলে হেসে?
কুসুমে লুকালে বাজ?
মনেতে ভাবি আবার
তৃণে শর নাহি আর ;
মুহাতে আঁখি-আসার এলে তাই অবশেষে —
সুন্দর বেশে।
