ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

 

ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা

 

ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা

 

ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা

 

ওহে সুন্দর ! যদি ভাল না বাস তবে যাও,—
যদি কভু দুঃখ পাও, তবে আসিও।
তোমারি নয়ন তরে রহিল অঞ্চল মম, আসিও!

পুষ্পে তোমারে করিব আঘ্রাণ, তারকা-কিরণে হেরিব,
বসন্ত-বাতাসে করিব পরশ, ভ্রমর-গুঞ্জনে শুনিব ;
আমি তোমা দিয়ে করি জগত রচনা, তোমাতেই সদা রহিব।

তুমি-আমারই প্রেমে হইবে অসীম,
যেথা যেতে চাও-যাইও ;

যদি কভু দুঃখ পাও, তবে আসিও,
ওহে সুন্দর, আসিও!

 

ওহে সুন্দর! যদি ভাল না বাস তবে যাও কবিতা

মন্তব্য করুন