কত দিন আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কত দিন আগে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কত দিন আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কত দিন আগে

কবিতা: কত দিন আগে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কত দিন আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কত দিন আগে
নিলে যে বিদায় তুমি- তবু তুমি কাঠ নও ক্লেদ নও- মানুষীর মতো অনুরাগে
এসেছিলে এক দিন; সে-দিনই জেনেছি আমি তোমার হৃদয়
খড় নয় কুটা নয়- ব্যঙ্গ মিথ্যা নয়
অপর নারীরা করে- কোনও দিন করো না ক’ তুমি অভিনয়
তাই ব্যথা লাগে
কেন-যে বিদায় নিলে কত দিন-আগে!

শুধু এই জানি
কোনও পুরুষের কাছে আজ রাতে দিতেছ তোমার সবখানি
নরম সোনালি ফুলে ঢেকে-ঢেকে হিজলগাছেরে তুমি জড়ায়েছ
তুমি কলমি’র লতা
এ-জীবন কেবল পূজা কি চায়- একাগ্র প্রেমের বিমূঢ়তা।

আমার এ-গান
কোনও দিন শুনিবে না তুমি এসে, জানি আমি
আজ রাতে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে
তবুও হৃদয়ে গান আসে

 

কত দিন আগে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আজ রাতে প্রেমিকার মতো নয়- মানবীর মতো
আসিতে পারো না তুমি?- মানুষ যেখানে প’ড়ে রয়েছে বিক্ষত
নিষ্ঠুর শিশুর হাতে নিঃসহায় ফড়িঙের মতো
সেইখানে নম্র ভিজে মানবীর মতো
আজ আর কেন তুমি আসো না বলো তো?

আজ রাত্রে ছেঁড়াফাঁড়া এ-জীবন: ভূত দেখে হয়তো-বা পেয়ে যাবে ভয়
আজ রাত্রে আসে নি সময়?
আসে নি সময়?

 

মন্তব্য করুন