কেন তুমি এলে না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

কেন তুমি এলে না কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কেন তুমি এলে না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কেন তুমি এলে না

কবিতা: কেন তুমি এলে না
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কেন তুমি এলে না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

কেন তুমি এলে না ক’ আর
সময় যেতেছে কেটে- শূন্য হাতে অধোমুখে নামছে আঁধার
চারি-দিকে রৌদ্রে-পাকা ফসলের গন্ধ পাই- শিশিরের গন্ধ পাই- আমিও ফসল
ধূসর মৃত্যুর দিকে চলেছি তো রৌদ্রে ধীরে আমি
ছিন্ন জীর্ণ ঘ্রাণ বুকে চুপে-চুপে জমিতেছে
কুড়ুলি’র গান ঐ দূর থেকে আসিতেছে নামি

কেন তুমি এলে না ক’; তুমি
কেন আসিলে না আর; বিকেলের মেঘগুলো মৃত ময়ূরী’র মতো হতেছে বেগুনি
নরম নদীর গন্ধ ভেসে আসে- নিভে-নিভে ফোঁপায় বাতাস
চন্দনকাঠের চিতা মেঘে-মেঘে- জীবনের প্রণয়েরা ডাকে
অজস্ৰ বিহ্বল কাক নীড়ে-নীড়ে উড়ে যায় তবু, আহা
আমি তবু পাই না তোমাকে-

 

কেন তুমি এলে না । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন