আমদের আজকের আলোচনার বিষয় কবি কায়কোবাদ প্রকাশিত গ্রন্থসমূহ।
কবি কায়কোবাদ সম্পর্কে কিছু তথ্যঃ-
কায়কোবাদ, মহাকবি-কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (২৫ শে ফেব্রুয়ারি, ১৮৫৭ – ২১ জুলাই, ১৯৫১ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল-কোরায়শী। “মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি-কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি” তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।

কবি-কায়কোবাদ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

কাব্যগ্রন্থ
-
বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ)
-
কুসুম কানন (১৮৭৩)
-
অশ্রুমালা (১৮৯৬);
-
মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য
-
শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১),
-
অমিয় ধারা (১৯২৩),
-
শ্মশানভষ্ম (১৯২৪)
-
মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ’ কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য।
-
শ্মশান ভসন (১৯৩৮)
-
প্রেমের বাণী (১৯৭০)
-
প্রেম পারিজাত (১৯৭০)
