সমুদ্র গুপ্ত প্রকাশিত গ্রন্থসমূহ

আমদের আজকের আলোচনার বিষয় সমুদ্র গুপ্ত প্রকাশিত গ্রন্থসমূহ।

সমুদ্র গুপ্ত সম্পর্কে কিছু তথ্যঃ-

সমুদ্র-গুপ্ত (২৩শে জুন, ১৯৪৬, – ১৯শে জুলাই, ২০০৮) একজন বাংলাদেশী কবি,কলামিস্ট ও লেখক। সমুদ্র-গুপ্ত তার ছদ্মনাম; তিনি ষাটের দশকের মাঝামাঝি থেকে এই ছদ্মনামে কবিতা, গল্প, সমালোচনা প্রবন্ধ, নিবন্ধ, কলাম ইত্যাদি লিখে আসছেন। তার প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান-বাদশা।

সমুদ্র-গুপ্ত বাংলাদেশের কবিতায় ষাটের দশক থেকে লেখালেখিতে সচল হলেও তার প্রথম কাব্যগ্রন্থ রোদ ঝলসানো মুখ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। পেশাগত জীবনের নানামাত্রিক জটিলতার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে এই কবিকে। ফলে তিনি নিরন্তর সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে পারেন নি। তারপরও তিনি সাহিত্যচর্চা অব্যাহত রেখেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। আশাবাদী-আদর্শে বিশ্বাসী সমুদ্র-গুপ্ত সচেতনভাবে নিজের কবিতায় জটিলতা বর্জন করেছেন এবং পাঠকের নিকট বাংলা-কবিতার ‘সহজিয়া’-সুরের আবেদন পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তথাকথিত আধুনিক বাংলা-কবিতার দুর্বোধ্যতা অতিক্রমের ক্ষেত্রে তার ‘সহজ ও আপন সুর অন্বেষণ’ সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

 

বাংলাদেশি কবিদের তালিকা

 

সমুদ্র গুপ্ত প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

 

কাব্যগ্রন্থ

  • রোদ ঝলসানো মুখ ১৯৭৭

  • স্বপ্নমঙ্গল কাব্য ১৯৮৭

  • এখনো উত্থান আছে ১৯৯০

  • চোখে চোখ রাখে ১৯৯১

 

সমুদ্র গুপ্ত প্রকাশিত গ্রন্থসমূহ

 

  • একাকী রৌদ্রের দিকে ১৯৯২

  • শেকড়ের শোকে ১৯৯৩

  • ঘাসপাতার ছুরি ১৯৯৮

  • সাত সমুদ্র নদীও বাড়িতে ফেরে

  • ছড়িয়ে ছিনিয়ে সেই পথ

  • চলো এবার গাছে উঠি

  • হাতে হাতে তুলে নিলে এই বাংলার মাটি রক্তে ভিজে যায়

 

বাংলাদেশি কবিদের তালিকা

 

  • তাহলে উঠে দাড়াবো না কেন

  • খালি হয়ে গেছে মাথা শুধু ওড়ে

মন্তব্য করুন