কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা

 

কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা

 

কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা

 

কেন তারে পাই নে দেখা নয়নে?
লুকিয়ে সে বসে আছে জীবনে কোন্‌ গোপনে।

যখন থাকি আপন মনে,
কয় সে কথা ক্ষণে ক্ষণে ;
তার সকল ভাষা বুঝতে নারি,
কি ভাষা তার কে জানে?

ভাসিয়ে আমার গানের-তরী
তারে ঘাটে ঘাটে খুঁজে মরি ;
ভাবে সবাই ঘর ছেড়েছে
আমারি সন্ধানে।

নয়নে যে ধরে কায়া,
বুঝেছি সব তারি ছায়া ;
নয়নে যে দিল না ধরা
দিবে কি সে পরানে— কে জানে?

 

কেন তারে পাই নে দেখা নয়নে কবিতা

মন্তব্য করুন