গানের দেবতারা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

গানের দেবতারা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

গানের দেবতারা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

গানের দেবতারা

কবিতা: গানের দেবতারা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

গানের দেবতারা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

গানের দেবতারা কোথায় লুকিয়ে রয়েছে যেন-
লুকিয়ে রয়েছে আমার হৃদয়ে?

আমার রক্তে
দিনরাত পৃথিবীর মিছিল
একটা মুমূর্ষু জন্তুর মতন গোঙায়
সদ্যপ্রসূত শাবকের মতো আক্ষেপ করে বিলোল।

কিন্তু আমার চোখের কিনারে গোধূলি জ’মে ওঠে
কাঞ্চনকুশ নদীর তীরে চ’লে যাই
সেই নদী এই পৃথিবীর নয়-

সেইখানে কালশিটে শাখার থেকে কালো শাখায় আবছা পাখায় উড়ে বেড়াই আমি
জাফরান তরঙ্গের থেকে উত্থিত গান
আমার জন্য কমলারঙের মেঘ সৃষ্টি করে সেইখানে
কমলারঙের মেঘ
কমলারঙের মেঘ চির-দিন

সেইখানে স্বপ্নের সোনা বিবর্ণ হয় না আর
আমার হৃদয়ের মৃত্যু হয় না- কোনও দিন।

 

গানের দেবতারা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন