সব সময়ই যেন ঘুম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সব সময়ই যেন ঘুম কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সব সময়ই যেন ঘুম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সব সময়ই যেন ঘুম

কবিতা: সব সময়ই যেন ঘুম
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সব সময়ই যেন ঘুম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সব সময়ই যেন ঘুম এসে দুই চোখ নিঝুম ক’রে রাখে
পৃথিবীর সমস্ত বিরূপ শব্দের কলরোল থেমে যায়
(থেমে যায় সব)
আমার শরীরের থেকে মানুষের মাংস খ’সে পড়ে
জন্ম হয় গোধূলির দেশের
একাকী সমুদ্রের
অপরূপ স্তিমিত আলোয় পাখির মতো আমার জন্ম হয়
কোনও এক সম্রাট- সূর্যকে দেখে নি যে কোনও দিন
(নগরের- বন্দরের সেই উদ্যম ও রৌদ্রের পিতাকে)
তার সিংহাসনের মুখোমুখি
ঝাপসা পাখির মতো জন্ম হয় আমার

সিংহাসনের দূর- দূরত্ব-
চোখের কিনারে ধীরে-ধীরে ঘন হয়ে ওঠে

পৃথিবীর কোনও ভাস্কর এই ঘুমকে সৃষ্টি করে নি
সৃষ্টি করে নি এই জাগরণকে
বিদিশার- বাইজেনটিয়ামের কোনও মাংস, রুধির।

 

সব সময়ই যেন ঘুম । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন