ঘর কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

ঘর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ঘর কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ঘর কবিতা

কবিতা: ঘর কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ঘর কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সারা-দিন রাস্তার ধোঁয়ায় আমার জীবনের ধূসরতাকে বুঝতে পেরেছি
বুঝেছি রূপ হারিয়ে গিয়েছে
রোমহর্ষ পথে-পথে মাড়িয়ে গিয়েছে
তারপর অনেক সময় কেটে যাচ্ছে
দরজা খুলে ঘরে ঢুকে মোম জ্বালাতেই
যেন কার নীলাম্বরি নীল সমুদ্রের চলকের মতো
বাতাসের ভিতর উথলে উঠল

এ কে?
এই দরিদ্র ব্যক্তিকে কে এমন বিলাসী ক’রে তুলেছে
এ-ঘরকে রানির মতো মনে হয় যেন
মনে হয় যেন আমি এক সুন্দর তরুণ কুমার
যার গায়ে পথের ঘ্রাণ সেই কুমারীর কক্ষে ঢুকে পড়েছি
কেশবতী কন্যার কক্ষে

 

ঘর কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

 

অপার চুল দিয়ে যে তার কুঁচবরন রূপ ঢেকে রেখেছে
কে এ-কন্যা?
কার নীলাম্বরি কালীদহের তুফানের মতো বাতাসের ভিতর উছলে উঠছে
চৈত্রের রাত
চৈত্রের অন্ধকার: কেশবতী, কুঁচবরন পুরীর-কুমারী,- একাকী।

 

মন্তব্য করুন