চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

 

চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা

 

চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা

 

চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা

 

চিত্ত-দুয়ার খুলিবি কবে মা,
চিত্ত-কুটীর বাসিনি!
অন্ধ ভিখারী রয়েছি দাঁড়ায়ে,
ওগো নয়ন-বিকাশিনি!

রাজ পথে পথে ঘুরিলাম কত,
লভিনু যত না হারাইনু তত,
মিটিল না ক্ষুধা, মিলিল না সুধা,
ওগো সন্তাপ-নাশিনি!

আজি ফিরিলাম ঘরে দীন শ্রীহীন,
সংসার ধূলায় ম্লান মলিন,
বসিবি কি হেন জীবনপঙ্কে?
—ওগো পঙ্কজবাসিনি!

 

চিত্ত-দুয়ার খুলিবি কবে মা কবিতা

মন্তব্য করুন