ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

 

ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা

 

ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা

 

ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা

 

ছিলে এ মরতে ওগো দয়াময়ী,
দুঃখিনীর-মাতা হয়ে ;
বাঁধ’ নাই ঘর দু-জনার তরে,
আছিলে সবারে লয়ে।

কত অনাথিনী কত অভাগিনী
তোমার প্রেমের দানের ভাগিনী,
কত আঁখিনীর মুছায়েছ তুমি
স্নেহের অঞ্চল দিয়ে।

ওগো মহাপ্রাণ, তোমার প্রয়াণ
স্বর্গ করেছে আজি গরীয়ান্ ,
তব পূণ্যস্মৃতি রবে এই লোকে
অমর অক্ষয় হয়ে।

 

ছিলে এ মরতে ওগো দয়াময়ী কবিতা

মন্তব্য করুন