আজকে আমরা আলোচনা করবো ডাকে কোয়েলা বারে বারে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

ডাকে কোয়েলা বারে বারে কবিতা

ডাকে কোয়েলা বারে-বারে,
“হা মোর কান্ত, কোথা তুমি হা রে” ;
চিত্ত-পিক চিতনাথে ফুকারে।
বাজিছে বংশী মন-বনমাঝে,
এমন সময়ে সে কোথা বিরাজে?
পুষ্পে পরিমল ফুলবঁধু যাচে—
এসো বঁধুয়া-নিকুঞ্জদুয়ারে।
