ঝরিছে ঝর ঝর কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো ঝরিছে ঝর ঝর কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

 

ঝরিছে ঝর ঝর কবিতা

 

ঝরিছে ঝর ঝর কবিতা

 

ঝরিছে ঝর ঝর কবিতা

 

ঝরিছে ঝর-ঝর,
গরজে গর গর,
স্বনিছে সর-সর,
শ্রাবণ মাঃ।

তটিনী তর তর,
সরসী ভর ভর,
ধরণী থর থর,
সিকত গা।

বিরহা–“ধর ধর”,
মানিনী–“সর সর”,
চাহিছে খর খর,
সুলোচনা।

বালিকা দলে দলে,
চলিছে গলে গলে,
বিটপী তলে তলে,
ঝোলে ঝুলা

কৃষক হলে-হলে,
বলাকা জলে জলে,
নাচিছে টলে টলে,
শিখীর পা।

পরাণ পলে পলে,
পড়িছে ঢুলে ঢুলে,
উঠিছে ব’লে ব’লে,
—তুমি কোথা?

 

ঝরিছে ঝর ঝর কবিতা

মন্তব্য করুন