আজকে আমরা আলোচনা করবো তবু তোমারে ডাকি বারে বারে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

তবু তোমারে ডাকি বারে বারে কবিতা

তবু তোমারে ডাকি বারে-বারে :
কত যে পেতেছি@ ব্যথা তব ব্যবহারে!
জানি না কেন যে দাও, কাঁদায়ে ফিরাবে নাও,
তুমি ত ভোলনা বিধি নয়ন-আসারে।
বল হে কবে জানিব, শ্মশানেতে তুমি শিব ;
তোমারে সুখে বরিব দুঃখের মাঝারে।
বুঝেছি সুখ যে মায়া, বুঝাও দুখও যে ছায়া,
তুমি যে রয়েছ সুখ দুঃখের ওপারে |
মনে হয় তব কাছে সব হারাধন আছে,
তাই ত এসেছি হে নাথ তোমার দুয়ারে।
