তোমায় আমি কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

তোমায় আমি কবিতা
কবিতা: তোমায় আমি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

তোমায় আমি দেখেছি ঘুরে ফিরে
দেয়াসিনীর মতন শরীরে
খুঁজছ এসে নিজের মনের মানে
কাকে ভালোবেসে যেন- ভালোবাসার টানে।
অনেক দূরের জলের আলোড়ন
যেন তোমার মন;
সেই নদীর জল
যেন আমার মনের কোলাহল;
তোমায় খুঁজে পায় না, তবু
ঘুরছে আমরণ।

অন্ধকারে ঘুমিয়ে পড়ার আগে
শঙ্খ-সাগর এ-রোদ ভালো লাগে।
এখুনি ঘুম এসে যাবে, কাছে
কালের কালো মহাসাগর আছে।
আরও দেখুনঃ