সে জীবনানন্দ দাশ । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

সে জীবনানন্দ দাশ কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

 

সে জীবনানন্দ দাশ । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

সে জীবনানন্দ দাশ

কবিতা: সে জীবনানন্দ দাশ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

 

সে জীবনানন্দ দাশ । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

আলো যেন কমিতেছে- বিস্ময় যেতেছে নিভে আরও
আকাশ তেমন নীল? আকাশ তেমন নীল নয়
মেয়েমানুষের চোখে নাই যেন তেমন বিস্ময়
মাছরাঙা শিশুদের পাখি আজ; শিশুরাও কারও
রেশমি-চুলের শিশু নয় আজ; ভাবিতে কি পার
প্রেমে সেই রঙ আছে? আঘাতে রয়েছে সেই ভয়?
কুয়াশায় সেই শীত? কে সাজায়, কে করে সঞ্চয়
আজ আর! জীবন তবুও যেন হয়েছে প্রগাঢ়

 

সে জীবনানন্দ দাশ । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

নতুন সৌন্দর্য্য এক দেখিয়াছি- সকল অতীত
ঝেড়ে ফেলে- নতুন বসন্ত এক এসেছে জীবনে
শালিখেরা কাঁপিতেছে মাঠে-মাঠে- সেইখানে শীত
শীত শুধু- তবুও আমার বুকে হৃদয়ের বনে
কখন অঘ্রান-রাত শেষ হ’ল- পৌষ গেল চ’লে
যাহারে পাই নি রোমে বেবিলনে- (কাঞ্চী বিদিশায়) সে এসেছে ব’লে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha