দাও দাও সূর্যকে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

দাও দাও সূর্যকে কবিতা টি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

 

দাও দাও সূর্যকে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

দাও দাও সূর্যকে

কবিতা: দাও দাও সূর্যকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

 

দাও দাও সূর্যকে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

দাও-দাও সূর্যকে জাগিয়ে দাও:
হে দিন, জ্বালাও তুমি আলো।
যখন নির্বাণ ছিলো- কোনো দিকে জ্যোতিষ্ক ছিলো না,
যখন শূন্যের সাথে শূন্যের চুম্বনে গাঢ় নীল
নীহারিকা শিখা, সাধ জেগে উঠেছিলো,
যখন উদ্দেশ্যহীন আর্ত অন্ধ রোদসীকে চোখে রেখে তবু
অগ্নির বর্ণের মতো আমাদের এই পৃথিবীর জন্ম হল,-
সে আবেগ সেই দিন সে-আলোকে জেগে
কী যেন অনবতুল আভা চেয়েছিলো;
বহে চলা- সূর্যকণ্ঠে কথা বলা- প্রাণ
জন্ম দেওয়া।
চেয়েছিলো।

 

দাও দাও সূর্যকে । জীবনানন্দ দাশ । মনবিহঙ্গম কাব্যগ্রন্থ,১৯৭৯

 

আজ এক কোটি শতাব্দীর পরে অনন্তের কারুকার্যে নীল
মানুষের সংকল্পের সংঘর্ষে সুন্দর
রাত্রি হ’য়ে যাক সূর্য; মৈত্রী হোক সফল নির্মল;
নক্ষত্র মৃত্তিকা হোক; প্রেমের প্রতিভা হোক উজ্জ্বল, বিনত-
ব্রহ্মাণ্ড রচনা হলে তার ঘাসে এক ফোঁটা শিশিরের মতো।

আরও দেখুনঃ

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha