মহাপতনের ভোরে কবিতা টি মনবিহঙ্গম কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৯ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। এই কাব্যগ্রন্থটিতে মোট ৩৮ টি কবিতা স্থান পেয়েছে।

মহাপতনের ভোরে
কবিতা: মহাপতনের ভোরে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: মনবিহঙ্গম

কেবলি স্বপ্নের ক্ষয় হয়;
তার কোনো ক্ষয় নেই, চারিদিকে চলেছে সময়:
বন্দরের কুয়াশায় কোলাহলে,
পৃথিবীর কোল থেকে অবিরাম উৎসারিত জলে,
এরিয়েলে ধ্বনির প্রবাহে,
অন্ধকারে অন্তহীন মানুষ বা মাছির পতনে,
কন্ফারেন্স প্ল্যান কমিশনে।
নগরীর শক্তি নষ্ট হ’য়ে যায় চারিদিকে,-
কেবলই গ্রামের ধ্বংস হয়;

ফুটপাথে-পাটাতনে ছোটো বড়ো মাঝারি অগণ্য পরিসরে
সৃষ্টির ও পৃথিবীর ভয়াবহ শূন্যের ভিতরে
প্রেম আছে, ভাবে ওরা, বুঝি সব অপ্রেমের বীজ নষ্ট করে!
কিন্তু তবু কোথাও এখনো শেষ যতি
ছেদ ক’রে মন্তব্যে মননে স্থির গতিপ্রেম আছে?
মানুষের ইচ্ছা চিন্তা সংকল্পের আঁধার আলোর সেতু ঘিরে
ক্লান্তি ব্যথা কুজ্ঝটিকা ঢের
সত্যের ও মৃতসত্যের;
ইতিহাসে পর্ব শেষ হ’য়ে গেলে সেই মহা দায়ভাগ প্রাণে
নিয়ে ছোটো আকাশের মতো বড়ো নীলিমা সন্ধানে
চ’লে যায় মানুষেরা ইতস্তত বলয়ের দিকে;
অসত্যের থেকে সত্যে?-
আশার স্পন্দন ঘিরে রেখেছে এখনো পৃথিবীকে।
আরও দেখুনঃ