পৃথিবীতে কবিতা টি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতার অন্তর্গত। এটি কবি জীবনানন্দ-দাশ সংকলিত স্বরচিত কবিতার একটি সংকলন যা কবির মৃত্যুর কয়েকমাস পূর্বে ১৯৫৪ সালের মে মাসে (বৈশাখ ১৩৬১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে কবির মৃত্যুর পরবর্তী বৎসর ভারত সরকার কর্তৃক এই গ্রন্থটি শ্রেষ্ঠ বাংলা গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং জীবনানন্দকে এই গ্রন্থের জন্য মরণোত্তর ‘সাহিত্য অকাদেমী পুরস্কার’ প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, জীবনানন্দই এই পুরস্কারের প্রথম প্রাপক।

পৃথিবীতে কবিতা
কবিতা: পৃথিবীতে
কবির নাম: জীবনানন্দ-দাশ
কবি: জীবনানন্দ-দাশ

শস্যের ভিতরে রৌদ্রে পৃথিবীর সকালবেলায়
কোনো এক কবি ব’সে আছে;
অথবা সে কারাগারে ক্যাম্পে অন্ধকারে;
তবুও সে প্রীত অবহিত হ’য়ে আছে।
এই পৃথিবীর রোদে-এখানে রাত্রির গন্ধে-নক্ষত্রের তরে।
তাই সে এখানকার ক্লান্ত মানবীয় পরিবেশ
সুস্থ ক’রে নিতে চায় পরিচ্ছন্ন মানুষের মতো,
সব ভবিতব্যতার অন্ধকারে দেশ

মিশে গেল;জীবনকে সকলের তরে ভালো ক’রে
পেতে হ’লে এই অবসন্ন স্নান পৃথিবীর মতো
অম্লান,অক্লান্ত হ’য়ে বেঁচে থাকা চাই।
একদিন স্বর্গে যেতে হ’তো।
আরও দেখুনঃ