ভালোবাসা এক দিন আসে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

ভালোবাসা এক দিন আসে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

ভালোবাসা এক দিন আসে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

ভালোবাসা এক দিন আসে

কবিতা: ভালোবাসা এক দিন আসে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

ভালোবাসা এক দিন আসে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

ভালোবাসা এক দিন আসে শুধু- মাঠের বিবর্ণ মৃদু খড়
এক দিন ভালো লাগে- তখন জীবন কারু সমারোহ নয়
তখন মৃত্যুর কথা আগুনের পাশে ব’সে ভাবি পরস্পর
নতুন মৃত্যুর রূপ- উজ্জ্বলতা- অন্ধকার- ক্লেশ- গ্লানি- ভয়-
আজ তা নতুন মৃত্যু নয়।

 

যেই ধান ছিঁড়ে যায় আজ রাতে- ডানা ভাঙে যে ফড়িং- পাখি
তাহারা নিকটতর; পৃথিবীর বিধবারা ব্যথা পেয়ে এদের কুড়ায়
ভালোবাসে- গল্প বলে
আবার নতুন নীড়ে- পৃথিবীর জননীরা নতুন জোনাকি
কৌটায় ভ’রে রেখে খেলা করে, (হায়!) যায়- ভুলে যায়!

 

ভালোবাসা এক দিন আসে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।

আরও দেখুনঃ

মন্তব্য করুন