যখন ছিলাম ছোট । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

যখন ছিলাম ছোট কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্য গ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

যখন ছিলাম ছোট । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

যখন ছিলাম ছোট

কবিতা: যখন ছিলাম ছোট
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

যখন ছিলাম ছোট । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

যখন ছিলাম ছোট
তখন ছিলাম শিশু ঢের
তবুও তখন থেকে
কী যেন পেয়েছি আমি টের

হঠাৎ গিয়েছে ভেঙে ঘোর
বেতের শব্দ শুনে, আহা
টেবিলে টিচার তবু…
বোঝে নি বোঝে নি কিছু তাহা

ছেলেরা বোঝে নি কিছু
গিয়েছে খেলার মাঠে চ’লে
আমার হৃদয় ধ’রে শুধু
কে যেন কোথায় গেছে চ’লে

যখন ছিলাম ছোট । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

সোনালি পিঁয়াজি মেঘে-মেঘে
বেগুনি রঙের দেশে-দেশে
যেখানে আকাশ শুধু
আকাশে-আকাশে গিয়ে মেশে

যেখানে নদীর জল
গোলাপী- ধূসর যেন- চুপ;
সেখানে মানুষ নাই- তাই
লুকায়ে রয়েছে সব রূপ

তখন ছিলাম ছোট
তখন ছিলাম শিশু ঢের
তবুও তখন থেকে
এ-সব পেয়েছি আমি টের

যখন ছিলাম ছোট । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

হঠাৎ গিয়েছে ভেঙে ঘোর
বেতের শব্দ শুনে, আহা
টেবিলে টিচার তবু
বোঝে নি বোঝে নি কিছু তাহা।

আরও দেখুনঃ

মন্তব্য করুন